ভোটের বার্তা নিয়ে পাহাড়ে ছুটল ‘ডেমোক্রেসি এক্সপ্রেস’, নজর কাড়ল দার্জিলিংয়ের মেগা SVEEP উদ্যোগ

দার্জিলিং: ভোটারদের সরাসরি সচেতন করতে প্রশাসনের অভিনব উদ্যোগে এবার পাহাড়ি শহর দার্জিলিংয়ে নজির গড়ল “মেগা SVEEP” কর্মসূচি।

বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে জেলা নির্বাচন দপ্তরের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগে সামিল হয় Darjeeling Himalayan Railway।

এদিন কর্মসূচির মূল কেন্দ্র ছিল ঐতিহ্যবাহী Darjeeling Railway Station, যেখানে সকাল থেকেই জমে ওঠে সচেতনতামূলক অনুষ্ঠান।

প্রশাসনের আধিকারিক, রেল কর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতিতে গোটা এলাকা কার্যত উৎসবের রূপ নেয়।

অনুষ্ঠানের শুরুতে ঐতিহ্য মেনে অতিথিদের খাদা পরিয়ে সম্মান জানানো হয় ও প্রদীপ জ্বালিয়ে ভোট সচেতনতার বার্তা তুলে ধরা হয়।

পাশাপাশি পাহারি সাংস্কৃতিক দলের নৃত্য পরিবেশন অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।

তবে গোটা কর্মসূচির মূল আকর্ষণ ছিল “ডেমোক্রেসি এক্সপ্রেস” Darjeeling Himalayan Railway-এর এই বিশেষ ট্রেনটি দার্জিলিং স্টেশন থেকে যাত্রা করে Batasia Loop পর্যন্ত পৌঁছয়।

ট্রেনের মাধ্যমে “প্রতিটি ভোট মূল্যবান” এই বার্তাই পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে।

পাহাড়ের মনোরম পরিবেশে এই চলমান প্রচার কার্যত পর্যটকদের কাছেও আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here