হেলমেট পরিয়ে আদালতে উদয়ন গুহ, ডিম-আলু ছোড়ায় বিক্ষোভ!

দিনহাটা: দুর্নীতির মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে বৃহস্পতিবার দিনহাটা আদালতে পেশ করা হয়।

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতাল ও পরে আদালতে নিয়ে যাওয়ার পথে তাঁর প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম, আলু ও জুতো ছোড়ার অভিযোগ ওঠে।

বিক্ষোভকারীদের স্লোগানের মুখে নিরাপত্তার স্বার্থে উদয়নকে হেলমেট পরিয়ে নিয়ে যায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here