শিলিগুড়ি পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ABRSM-এর

নিজস্ব সংবাদদাতা, মাটিগাড়া: শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে শিলিগুড়ি পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ABRSM শিলিগুড়ি শিক্ষা জেলার প্রতিনিধিরা।

এদিনের বৈঠকে সংগঠনের কার্যক্রম, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবর বিদ্যালয় পরিদর্শককে অবগত করা হয়। প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, ABRSM একটি সর্বভারতীয় শিক্ষক সংগঠন, যার মূল লক্ষ্য শিক্ষা ও সমাজের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।

সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন ABRSM শিলিগুড়ি শিক্ষা জেলার সভাপতি শ্রী অভিজিৎ মুখার্জী, জেলা সম্পাদক শ্রী দীপঙ্কর সাহা, জেলা সহ-সভাপতি শ্রী বাসুদেব তেওয়ারি, জেলা কমিটির সদস্য শ্রী মনি কুমার লামা এবং শিলিগুড়ি ওয়েস্ট সার্কেলের সম্পর্ক প্রমুখ শ্রী শান্তনু রায়।

সংগঠনের প্রতিনিধিরা জানান, “রাষ্ট্র হিতে শিক্ষা, শিক্ষা হিতে শিক্ষক, শিক্ষক হিতে সমাজ” – এই মূলমন্ত্রকে সামনে রেখেই ABRSM কাজ করে চলেছে। ব্যক্তি চরিত্র গঠনের মাধ্যমে রাষ্ট্র নির্মাণ, ছাত্র-শিক্ষকের মধুর সম্পর্ক প্রতিষ্ঠা এবং জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর কার্যকর বাস্তবায়নের লক্ষ্যেই সংগঠনের বিভিন্ন উদ্যোগ পরিচালিত হচ্ছে।

সৌজন্য সাক্ষাতের মাধ্যমে শিক্ষা ও শিক্ষক সমাজের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here