জাতীয় সড়কে ছাই বোঝাই ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড
চোপড়ায় আতঙ্ক, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন
চোপড়া, উত্তর দিনাজপুর: শনিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কালাগছ এলাকায় জাতীয় সড়কের ওপর ছাই বোঝাই একটি ট্যাঙ্কারে হঠাৎ আগুন লেগে যায়।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়ায় এবং যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।












































