চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের পদত্যাগের পরেই অচলাবস্থা, বেতন না পেয়ে বিক্ষোভে পুর শ্রমিকরা!

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার পুরসভায় অস্থায়ী শ্রমিকদের বেতন বকেয়া ঘিরে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

গত মে মাসের বেতন এখনও না মেলায় মঙ্গলবার প্রবল বৃষ্টির মধ্যেই পুরসভার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা।

তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি হয়নি, উপরন্তু নির্ধারিত সময়ে বেতনও দেওয়া হচ্ছে না।

গত বৃহস্পতিবার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদত্যাগের পর প্রশাসনিক অনিশ্চয়তার আবহে এই আন্দোলন পুরসভার সংকটকে আরও প্রকট করেছে।

দ্রুত বকেয়া বেতন মেটানোর দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here