প্রবল বৃষ্টিতে আলিপুর চিড়িয়াখানায় জল জমার সমস্যা, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল!

কলকাতা: টানা ভারী বৃষ্টির জেরে আলিপুর চিড়িয়াখানার একটি জল সরবরাহের পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় চিড়িয়াখানার একাংশে জল জমে যায়।

পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।

ঘটনার খবর পেয়ে শুক্রবার চিড়িয়াখানায় পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত মেরামতির নির্দেশ দেন।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় কোনও প্রাণীর ক্ষতি হয়নি ও সমস্ত এনক্লোজার নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশাসনের দাবি, দ্রুত মেরামতির কাজ সম্পন্ন করে পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here