ইডির হানা! ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে ত*ল্লাশি!

কলকাতা: রবিবার সকালে ফের কলকাতায় সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

কলকাতা পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস-এর বালিগঞ্জের ফার্ন রোডের ফ্ল্যাটে হানা দেয় ইডি আধিকারিকরা।

জানা গিয়েছে, সকাল প্রায় ৬টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল তাঁর বাসভবনে পৌঁছয়।

সূত্রের খবর, দীর্ঘ সময় ধরে কালীঘাট থানার দায়িত্বে থাকা এই পুলিশ আধিকারিককে ঘিরে বেশ কিছু তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি চালানো হচ্ছে।

বাড়িতে ঢোকার পর থেকেই শুরু হয়েছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ।

ইডি আধিকারিকরা গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখছেন বলেও জানা গেছে।

তবে ঠিক কোন মামলার সূত্র ধরে এই অভিযান, সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর রয়েছে সকলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here