দিনহাটা থানায় পৌঁছাল গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, আজ আদালতে পেশ!

দিনহাটা: গ্রেফতারের পর দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে দিনহাটা থানায় পৌঁছালেন রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ।

বৃহস্পতিবার ভোর প্রায় ৫টা ১০ মিনিট নাগাদ পুলিশি নিরাপত্তায় তাঁকে দিনহাটা থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে কলকাতার একটি ফ্ল্যাট থেকে দিনহাটা থানার পুলিশ উদয়ন গুহকে গ্রেফতার করে।

অভিযোগ, দিনহাটা মহকুমা হাসপাতালে শিশুদের পিকু (PICU) ইউনিটের জন্য বরাদ্দ অর্থে আর্থিক অনিয়ম ও দুর্নীতির ঘটনায় তাঁর নাম উঠে এসেছে।

সেই অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি বলে পুলিশ সূত্রের দাবি।

বুধবার দুপুরে কলকাতা থেকে তাঁকে পুলিশি হেফাজতে দিনহাটার উদ্দেশে রওনা করানো হয়। সারারাত যাত্রার পর বৃহস্পতিবার ভোরে তাঁকে দিনহাটা থানায় আনা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বৃহস্পতিবারই তাঁকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হবে।

ঘটনাকে কেন্দ্র করে কোচবিহার জেলা-সহ রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এখন আদালতে মামলার পরবর্তী শুনানি ও পুলিশের অবস্থানের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here