ফিরলেন সাংসদ জগদীশ বসুনিয়া, উচ্ছ্বাস বিজেপি কর্মী-সমর্থকদের!

কোচবিহার: মঙ্গলবার দুপুরে পদাতিক এক্সপ্রেসে কলকাতা থেকে কোচবিহারে ফিরলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তাঁর সঙ্গে ছিলেন ছেলে ও নাতি।

সূত্রের খবর, পারিবারিক কারণেই তিনি কোচবিহারে ফিরে এসেছেন।

নিউ কোচবিহার স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদকে বিভিন্ন প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “পরে বলব।”

সাংসদের কোচবিহারে ফেরার খবর ছড়িয়ে পড়তেই সিতাই এলাকায় বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়।

তাঁকে একঝলক দেখার জন্য বহু মানুষ ভিড় করেন বলেও জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here