৫ মাস ধরে সাম্মানিক ভাতা মিলছে না, শিলিগুড়ি পুরনিগমে মিড-ডে মিল সহায়িকাদের বিক্ষোভ!

শিলিগুড়ি: দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে নিয়মিত ও সম্পূর্ণ সাম্মানিক ভাতা না পাওয়ার অভিযোগ তুলে শিলিগুড়ি পুরনিগমে বিক্ষোভ দেখালেন বিভিন্ন স্কুলের মিড-ডে মিলের সহায়িকা কর্মীরা।

বুধবার পুরনিগমে গিয়ে বিক্ষোভের পাশাপাশি আধিকারিকের কাছে লিখিত অভিযোগও জমা দেন তাঁরা।

কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের মাসিক সাম্মানিক ভাতার পুরো টাকা দেওয়া হচ্ছে না। বর্তমানে প্রাপ্য ভাতার মাত্র এক-চতুর্থাংশ অর্থ দেওয়া হচ্ছে বলে দাবি তাঁদের।

ফলে অল্প এই টাকা দিয়ে সংসার চালানো তো দূরের কথা, দৈনন্দিন ন্যূনতম খরচ চালাতেও সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান কর্মীরা।

এর পাশাপাশি, সরকার পরিবর্তনের পর তাঁদের দিয়ে অতিরিক্ত যে কাজ করানো হয়েছে, সেই কাজের পারিশ্রমিক বা প্রাপ্য ভাতার টাকাও এখনও মেলেনি বলে অভিযোগ।

দীর্ঘদিন ধরে বকেয়া টাকা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যে।

এদিন বিক্ষোভ শেষে পুরনিগমের আধিকারিকের কাছে লিখিতভাবে তাঁদের সমস্ত বকেয়া সাম্মানিক ভাতা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

পাশাপাশি, সরকারি নির্দেশ অনুযায়ী তাঁদের প্রাপ্য নতুন হারের ভাতা যাতে নিয়মিত ও সময়মতো দেওয়া হয়, তার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here