শিলিগুড়ি: শিশু ও কিশোর- কিশোরীদের উচ্চতা ও শারীরিক বৃদ্ধি সংক্রান্ত সমস্যার বিশেষায়িত মূল্যায়নের জন্য মণিপাল হাসপাতাল শিলিগুড়িতে প্রথমবারের মতো চালু হল ‘হাইট ক্লিনিক’।
১৮ বছর পর্যন্ত শিশু ও কিশোর- কিশোরীদের জন্য এই ক্লিনিকে শিশু বিশেষজ্ঞ ও এন্ডোক্রাইনোলজিস্টের যৌথ পরামর্শে করা হবে বৃদ্ধি সংক্রান্ত বিস্তারিত মূল্যায়ন।
ক্লিনিকের নেতৃত্বে থাকছেন ডা. অজিত ছেত্রী, সিনিয়র কনসালট্যান্ট পেডিয়াট্রিক্স এবং ডা. আনন্দ মোহন চক্রবর্তী, কনসালট্যান্ট এন্ডোক্রাইনোলজি।
চিকিৎসকদের বক্তব্য, শুধু সমবয়সীদের তুলনায় উচ্চতা কম হলেই যে সমস্যা রয়েছে, এমনটা নয়। শিশুর বৃদ্ধির গতি বা Growth Velocity, উচ্চতা ও ওজনের ধারাবাহিক পরিবর্তন এবং প্রয়োজনে Bone Age ও হরমোন সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা করে দেখা হবে।
প্রয়োজনে হরমোনাল ইনভেস্টিগেশন, গ্রোথ হরমোন স্টিমুলেশন টেস্ট কিংবা জেনেটিক মূল্যায়নের ব্যবস্থাও থাকতে পারে।
চিকিৎসকদের পরামর্শ, কোনও শিশুর উচ্চতা দীর্ঘদিন ধরে প্রত্যাশিত হারে না বাড়লে, বৃদ্ধি থেমে গেলে, বয়ঃসন্ধি দেরিতে হলে অথবা জন্মের সময় তুলনামূলকভাবে ছোট হওয়ার পরও স্বাভাবিকভাবে ‘ক্যাচ-আপ গ্রোথ’ না হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সোমবার থেকে শুক্রবার, বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত মণিপাল হাসপাতাল শিলিগুড়িতে এই হাইট ক্লিনিকের পরিষেবা পাওয়া যাবে।
শিশুর উচ্চতা নিয়ে উদ্বেগ নয় – সময়ের সঙ্গে সঠিক মূল্যায়ন ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে সুস্থ বৃদ্ধির পথ নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
বিউরো রিপোর্ট, শিলিগুড়ি প্রাইম টাইমস!













































