দার্জিলিং পাহাড়ে ভোটের প্রস্তুতি, দুর্গম পথে বুথের উদ্দেশে রওনা ভোটকর্মীরা

দার্জিলিং: বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটকে সামনে রেখে দার্জিলিং পাহাড়ে শুরু হয়ে গেছে চূড়ান্ত প্রস্তুতি।

বুধবার সকাল থেকেই একে একে ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশে রওনা দিতে দেখা গেল ভোটকর্মীদের।

দার্জিলিং পাহাড়ের বিভিন্ন দুর্গম এলাকায় অবস্থিত বুথগুলিতে পৌঁছতে দীর্ঘ সময় লাগে।

পাহাড়ি রাস্তা, চড়াই-উতরাই ও অনেক ক্ষেত্রে সীমিত যোগাযোগ ব্যবস্থার কারণে আগেভাগেই যাত্রা শুরু করতে হচ্ছে ভোটকর্মীদের।

ডিসিআরসি সেন্টার থেকে ইভিএম, ভিভিপ্যাট সহ সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে দলবদ্ধভাবে রওনা দেন তাঁরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাহাড়ি অঞ্চলের প্রতিটি বুথে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

যেখানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা অনুপস্থিত, সেখানে বিকল্প যোগাযোগ ব্যবস্থাও রাখা হয়েছে।

দুর্গম পথ, প্রতিকূল পরিবেশ সব চ্যালেঞ্জ সত্ত্বেও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সফল করতে নিরলসভাবে কাজ করে চলেছেন ভোটকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here