গৌতম দেবের সমর্থনে মহিলা তৃণমূলের বর্ণাঢ্য পদযাত্রা

শিলিগুড়ি: নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রচার আরও জোরদার হচ্ছে।

সেই ধারাবাহিকতায় তৃণমূল প্রার্থী গৌতম দেবের সমর্থনে এদিন শহরে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করল মহিলা তৃণমূল কংগ্রেস।

শহরের মহাত্মা গান্ধী চক থেকে শুরু হওয়া এই পদযাত্রায় বিপুল সংখ্যক মহিলা কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

পদযাত্রার মাধ্যমে তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে।

অংশগ্রহণকারীরা জানান, রাজ্যের উন্নয়নের ধারা বজায় রাখতে ও আগামী দিনে আরও কাজ এগিয়ে নিয়ে যেতে তৃণমূল প্রার্থী গৌতম দেবকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here