জলপাইগুড়ি: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ডুয়ার্সে বন্যা ও নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
নাগরাকাটার চেংমারী চা বাগান এলাকায় কালীখোলা নদীর জল বেড়ে যাওয়ায় স্কুলপড়ুয়াদের যাতায়াতে সমস্যা তৈরি হয়।
সেই সময় শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা শিশুদের কাঁধে ও কোলে তুলে নিরাপদে নদী পার করিয়ে স্কুলে পৌঁছে দেন।
অন্যদিকে, মূর্তি এলাকায় নদীভাঙনের জেরে গ্রামে জল ঢুকতে শুরু করেছে বলে অভিযোগ।
ক্ষুব্ধ গ্রামবাসীরা মূর্তিমতী সেতুর উপর পথ অবরোধ করলে প্রশাসনের আশ্বাসে পরে তা তুলে নেওয়া হয়।
এদিকে তিস্তার জলস্তরও বাড়ছে, ফলে নদী সংলগ্ন এলাকায় উদ্বেগ ছড়িয়েছে।












































