কর্মসূচির মাঝেই উত্তেজনা, বিজেপি নেতা নান্টু পালের সঙ্গে কর্মীর হাতাহাতি!

শিলিগুড়ি: দলীয় কর্মসূচি চলাকালীন বিজেপি নেতা নান্টু পালের সঙ্গে এক কর্মীর হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে।

মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির কানু সিধু সরণিতে।

এদিন সিধু-কানু মূর্তি পরিষ্কার, রাস্তা মেরামতি সহ যান চলাচল নিয়ে দলীয় কর্মসূচি চলছিল।

সেই সময় এক দলীয় কর্মীর সঙ্গে নান্টু পালের বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির মধ্যেই আচমকা দু’জন একে অপরকে ধরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

ঘটনা দেখে সেখানে থাকা অন্যান্য দলীয় কর্মীরা দ্রুত এগিয়ে আসেন। তাঁরা দু’জনকে আলাদা করে পরিস্থিতি সামাল দেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

দলীয় কর্মসূচির মধ্যেই নেতা ও কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনায় উপস্থিত কর্মীদের মধ্যে মুহূর্তের জন্য উত্তেজনা তৈরি হয়। তবে পরে কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here