মালদহ: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল কালিয়াচক থানার পুলিশ।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জালালপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কেজি ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম আব্দুল মাজিদ ও রফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
গোপন সূত্রে মাদক পাচারের খবর পাওয়ার পরই জালালপুর এলাকায় অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ।
অভিযানে ওই দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে।
কোথা থেকে এই মাদক আনা হয়েছিল ও কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই মাদক পাচার চক্রের জাল কতদূর বিস্তৃত, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।











































