শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচি, বাগডোগরা পৌঁছে র‍্যালি শেষে শিলিগুড়িতে রাত্রিযাপন!

শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচি, বাগডোগরা পৌঁছে র‍্যালি শেষে শিলিগুড়িতে রাত্রিযাপন

শিলিগুড়ি: এদিন প্রধানমন্ত্রী দক্ষিণ দিনাজপুরে জনসভা সেরে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি বিহার মোড় এলাকা থেকে একটি রোড শো অংশ নেন। কিছুটা পথ র‍োড শো করার পর তিনি গাড়িতে করে মাটিগাড়ার একটি বেসরকারি হোটেলের উদ্দেশ্যে রওনা দেন।

সেখানেই তিনি আজ রাতের জন্য অবস্থান করবেন।

রবিবার হোটেল থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী কাওয়াখালী মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

জনসভা শেষে শিলিগুড়ি থেকে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here