হাইব্রিডে হুড়োহুড়ি, টার্বো পেট্রোলে ভরসা—ভারতে নতুন Renault Duster ঘিরে বাজারে তুমুল চাহিদা!

শিলিগুড়ি: ভারতের এসইউভি বাজারে ফের শক্তিশালী উপস্থিতি জানাল Renault India

নতুন প্রজন্মের Renault Duster লঞ্চ হতেই ক্রেতাদের মধ্যে দেখা যাচ্ছে তীব্র আগ্রহ বিশেষ করে হাইব্রিড ভ্যারিয়েন্টে চাহিদা এতটাই বেশি যে ২০২৬ সালের সম্পূর্ণ বরাদ্দ ইতিমধ্যেই শেষ।

সংস্থার দাবি, প্রি-বুকিংয়ের সময় প্রায় ৪০ শতাংশ ক্রেতা হাইব্রিড মডেল বেছে নিয়েছেন।

১.৮ লিটার ইঞ্জিন ও ব্যাটারির সমন্বয়ে তৈরি এই ই-টেক স্ট্রং হাইব্রিড শহরের রাস্তায় প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ইলেকট্রিক মোডে চলতে সক্ষম, যা জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব ড্রাইভিং দুটিকেই একসাথে গুরুত্ব দিচ্ছে।

অন্যদিকে, টার্বো পেট্রোল ভ্যারিয়েন্টও পিছিয়ে নেই। মোট বুকিংয়ের ৯০ শতাংশের বেশি দখল করেছে এই মডেল, যা থেকে স্পষ্ট পারফরম্যান্স ও পাওয়ারের দিকেও সমান ঝোঁক রয়েছে ভারতীয় ক্রেতাদের।

১৬৩ পিএস শক্তির টার্বো ইঞ্জিন এবং উন্নত ড্রাইভিং ডাইনামিক্স এই আগ্রহের মূল কারণ বলেই মনে করা হচ্ছে।

১০.৪৯ লক্ষ টাকা থেকে শুরু হওয়া দামের পাশাপাশি, ৩১ মার্চ পর্যন্ত প্রি-বুকিং অফারে কম দামে গাড়ি পাওয়ার সুযোগও ক্রেতাদের আকৃষ্ট করেছে।

পাশাপাশি সাবস্ক্রিপশন মডেল ও দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি সুবিধা নতুন ক্রেতাদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই লঞ্চের মাধ্যমে Renault Group ভারতের এসইউভি বাজারে আবারও শক্ত জমি তৈরি করতে চাইছে।

শক্তিশালী হাইব্রিড চাহিদা ও টার্বো পেট্রোলের আধিপত্য দুটো মিলিয়ে নতুন ডাস্টারকে ঘিরে বাজারে ইতিমধ্যেই তৈরি হয়েছে বড় চাহিদা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here