ফুলবাড়ি বাইপাসে নাকা তল্লাশিতে বিপুল টাকা উদ্ধার, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ অভিযান!

শিলিগুড়ি: নির্বাচনকে সামনে রেখে জোরদার নাকা তল্লাশির মধ্যেই বড় সাফল্য পেল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।

শনিবার ফুলবাড়ি বাইপাস মোড়ে তল্লাশি চালানোর সময় একটি গাড়ি থেকে ১ লক্ষ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শিলিগুড়ি থেকে আসা ওই গাড়িটিকে সন্দেহজনক মনে হওয়ায় আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় গাড়ির ভিতর থেকে নগদ এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। গাড়িতে থাকা ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

উদ্ধার হওয়া টাকার বৈধ নথি দেখাতে না পারায় তা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে, যাতে বেআইনি লেনদেন রোখা যায়।

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here