তিন মাদ্রাসা ও একটি বেসরকারি হাসপাতালে ইডি-এটিএসের যৌথ তল্লাশি, চাঞ্চল্য এলাকায়!

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকায় বৃহস্পতিবার তিনটি মাদ্রাসা ও একটি বেসরকারি হাসপাতালে যৌথ তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস)।

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, কালিকাপুর, পণ্ডিতপোল-সহ হাড়োয়া থানার অন্তর্গত তিনটি বেসরকারি মাদ্রাসায় তল্লাশি চালানো হয়।

একইসঙ্গে একটি বেসরকারি হাসপাতালেও অভিযান শুরু করে তদন্তকারী সংস্থাগুলি।

তল্লাশি চলাকালীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

তবে কী কারণে এই অভিযান, বা তদন্তের নির্দিষ্ট বিষয়বস্তু কী – তা নিয়ে এখনও পর্যন্ত ইডি বা এটিএসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ওই বেসরকারি হাসপাতালটি মূলত স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে।

তল্লাশি অভিযান চলায় হাসপাতাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here