টোটোপাড়ার পথে বন্যার থাবা, বাংড়ি নদীর জলে ডুবল রাজ্য সড়ক; হলং নদীর স্রোতে ভেসে গেল অস্থায়ী সেতু!

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকায় টানা বৃষ্টির জেরে নদীগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে।

মাদারিহাট থেকে টোটোপাড়া যাওয়ার পথে রাজ্য সড়কের উপর দিয়ে বয়ে চলেছে বাংড়ি নদীর জল।

ফলে ওই রাস্তায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।

অন্যদিকে, মাদারিহাটের জলদাপাড়া সংলগ্ন হলং নদীতেও জলস্তর বিপজ্জনকভাবে বেড়েছে।

প্রবল স্রোতের তোড়ে নদীর উপর নির্মিত অস্থায়ী পায়ে চলার সেতুটি ভেসে গেছে।

এর ফলে নদীর দু’পারের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।

নদীর জল কমা পর্যন্ত সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে নদী বা প্লাবিত রাস্তা পার না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এলাকায় প্রয়োজনে উদ্ধারকারী দল ও প্রশাসনিক কর্মীরা মোতায়েন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here