রিভলভার ও হাতুড়ি নিয়ে হামলার অভিযোগ
কলকাতা: উত্তরপাড়ার ঘটনার একদিনের মধ্যেই ফের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠল।
রবিবার সকালে বেলেঘাটার ফুলবাগান এলাকায় একটি পূর্বনির্ধারিত কর্মসূচিতে যাওয়ার পথে তাঁর গাড়ি একদল বাইক আরোহী ঘিরে ধরে হামলা চালায় বলে অভিযোগ।
কুণাল ঘোষের দাবি, হামলাকারীদের কয়েকজনের হাতে রিভলভার ও হাতুড়ি ছিল। গাড়ির কাচও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর নিরাপত্তার কারণে কুণাল ঘোষ নারকেলডাঙা থানায় গিয়ে আশ্রয় নেন বলে জানা গিয়েছে।
তাঁর অভিযোগ, থানায় পৌঁছনোর পরও হামলাকারীরা পিছু নেয়। এমনকি থানার বাইরেও বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে কয়েকজন দাঁড়িয়ে রয়েছে বলে তিনি দাবি করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
কুণাল ঘোষের বক্তব্য, রবিবারের কর্মসূচিটি কোনও রাজনৈতিক সভা বা কর্মসূচি ছিল না। বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে কিছু উন্নয়নমূলক কাজের জায়গা পরিদর্শনে যাচ্ছিলেন তিনি।
তাঁর অভিযোগ, বাড়ির সামনে থেকেই তাঁকে অনুসরণ করা হচ্ছিল।
তিনি বলেন, “গতকাল উত্তরপাড়ায় আমার উপর হামলা করে শান্তি হয়নি। আমি নিশ্চিত, আমাকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে। শুধু আমি নই, আমার সহকর্মীরাও নিরাপদ নয়।”
এর আগে শনিবার শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়ি আটকে হামলার অভিযোগ উঠেছিল।
সেই ঘটনায় গাড়িতে ইট-পাথর ও ডিম ছোড়া এবং কাচ ভাঙচুরের অভিযোগ করেন তিনি।
পরপর দু’দিনে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
রবিবারের ঘটনার তদন্তে পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর।
উত্তরপাড়ার পর বেলেঘাটা, ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ