শিলিগুড়ি: আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ।
ভোর থেকেই বিভিন্ন শিবমন্দিরে ভক্তদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়।
অনেকেই উপবাস রেখে মহাদেবের আরাধনা করেন ও গঙ্গাজল, দুধ, বেলপাতা, ধুতুরা, আকন্দ ফুল সহ বিভিন্ন উপাচার দিয়ে শিবলিঙ্গে জলাভিষেক করেন।
শাস্ত্র মতে, শ্রাবণ মাস ভগবান শিবের প্রিয় মাস।
আর এই মাসের প্রতিটি সোমবার বিশেষভাবে শুভ বলে মনে করা হয়।
বিশ্বাস করা হয়, এই দিনে নিষ্ঠার সঙ্গে শিবের পুজো করলে মনোবাসনা পূর্ণ হয় ও জীবনের নানা বাধা-বিপত্তি দূর হয়।
এদিন বিভিন্ন শিবমন্দিরে বিশেষ পুজো, রুদ্রাভিষেক, ভজন-কীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।
বহু ভক্ত দূর-দূরান্ত থেকে মন্দিরে এসে মহাদেবের দর্শন ও আশীর্বাদ গ্রহণ করছেন।
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন জায়গায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শ্রাবণের প্রথম সোমবার উপলক্ষে সকাল থেকেই “হর হর মহাদেব” ও “বোল বাম” ধ্বনিতে মুখর হয়ে ওঠে শিবমন্দির চত্বর।
ভক্তদের বিশ্বাস, মহাদেবের কৃপায় সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসবে।















































