একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন INTTUC জেলা সভাপতি তপন দে, আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে!

জলপাইগুড়ি: নির্বাচন-পরবর্তী সংঘর্ষ-সহ একাধিক অভিযোগে তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন INTTUC-এর জলপাইগুড়ি জেলার প্রাক্তন সভাপতি তপন দে-কে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে তাঁকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।

এরপর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁকে গ্রেফতার করা হয়।

সূত্রের খবর, বর্তমানে তপন দে তৃণমূলের কালীঘাট শিবিরের সঙ্গে যুক্ত রয়েছেন।

তৃণমূল সরকারের আমলে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক সংঘর্ষ, মারামারি সহ তোলাবাজির মতো একাধিক অভিযোগ উঠেছিল বলে জানা গিয়েছে।

ধৃত তপন দে-কে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here