অবৈধভাবে মজুত প্রায় ১ হাজার লিটার কেরোসিন, গ্রেফতার ৩!

অবৈধভাবে মজুত প্রায় ১ হাজার লিটার কেরোসিন, গ্রেফতার ৩

দক্ষিণ দিনাজপুর: বিপুল পরিমাণ কেরোসিন তেল অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ।

ধৃতদের কাছ থেকে প্রায় ১ হাজার লিটার কেরোসিন তেল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ধৃতরা হলেন আজাহার মিঁয়া (৩৫), নুর ইসলাম (৩৮) ও কামরুল জামাল (৩৪)।

তিনজনই গঙ্গারামপুর থানার যাঁচি এলাকার বাসিন্দা।

শনিবার দুপুরে তাঁদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ধৃতরা বেআইনিভাবে কেরোসিন তেলের কারবার চালাচ্ছিলেন বলে অভিযোগ।

বিভিন্ন জায়গা থেকে কেরোসিন সংগ্রহ করে তা মজুত করা ও পরে চড়া দামে বিভিন্ন যানবাহনের চালকদের কাছে বিক্রি করা হত বলে পুলিশের দাবি।

খড়পা-যাঁচি এলাকায় বিপুল পরিমাণ কেরোসিন মজুত থাকার খবর পায় পুলিশ।

গোপন সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতে গঙ্গারামপুর থানার পুলিশ সেখানে অভিযান চালায়।

অভিযানে প্রায় ১ হাজার লিটার কেরোসিন তেল উদ্ধার করা হয়। পাশাপাশি অবৈধভাবে তেল মজুত ও ব্যবসা করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া কেরোসিন কোথা থেকে আনা হয়েছিল, কার কাছে তা বিক্রি করা হত ও এই কারবারের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here