প্রকৃতির তাণ্ডব! আকস্মিক বন্যায় ভেসে গেল ৩০-র বেশি দোকান, ভাইরাল ধ্বংসের ভিডিও!

জম্মু ও কাশ্মীর: জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার বীরওয়াহ এলাকায় প্রবল বৃষ্টির জেরে নেমে আসা আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞে।

প্রবল স্রোতে একটি বাজার এলাকার ৩০-র বেশি দোকান ভেসে যায়।

মুহূর্তের মধ্যে জলরাশি দোকানগুলিকে গ্রাস করে নেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে, যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, অতিবৃষ্টির ফলে পাহাড়ি ঢল নেমে এই বিপর্যয় ঘটে। বন্যায় রাস্তা, সেতু ও অন্যান্য পরিকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে।

উদ্ধারকারী দল ও প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন ও ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছেন।

প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের নদী ও নালার ধারে না যাওয়ার ও আবহাওয়ার সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এলাকায় পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here