অনন্তনাগে জঙ্গি দমনে বড় পদক্ষেপ, শহিদ পুলিশকর্মীর হামলার পরদিনই দুই লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন!

কাশ্মীর: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে পুলিশ হেড কনস্টেবলের ওপর জঙ্গি হামলায় তাঁর শহিদ হওয়ার ঘটনার পরদিনই বড় পদক্ষেপ নিল প্রশাসন ও নিরাপত্তা বাহিনী।

জঙ্গিবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে লস্কর-ই-তইবা (LeT)-র দুই জঙ্গির বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই জঙ্গির বাড়িতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে এই অভিযান চালানো হয়।

জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বুধবার অনন্তনাগে পুলিশ দলের ওপর জঙ্গি হামলায় গুরুতর আহত হন হেড কনস্টেবল আশিক হুসেন কুরেশি।

পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শহিদ হন।

এই ঘটনার পর থেকেই গোটা এলাকায় ব্যাপক তল্লাশি ও সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

প্রশাসনের এই পদক্ষেপকে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here