টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে সতর্কতা, তিস্তা অববাহিকায় নজরদারি বাড়ল; ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল!

জলপাইগুড়ি: উত্তরবঙ্গে বর্ষার দাপট অব্যাহত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে।

ভারী বৃষ্টির জেরে জেলার একাধিক নিচু এলাকায় জল জমার খবর মিলেছে।

পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।

এদিকে, তিস্তা নদীর মেখলিগঞ্জ সংলগ্ন অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি সেচ দফতরের কন্ট্রোল রুম।

নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পাহাড় থেকে সমতল উভয় এলাকায় লাগাতার বৃষ্টির ফলে তিস্তা অববাহিকায় জলচাপ বাড়ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সকাল ৮টা নাগাদ কালিঝোরা ও গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হয়েছে।

নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাই নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের অযথা নদীর ধারে না যাওয়া ও প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।

পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে প্রশাসন ও সেচ দফতর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here