দার্জিলিং মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শোরুম, একই বিল্ডিংয়ে স্কুল ও পরিবার, আতঙ্ক!


পানাগড়: মঙ্গলবার ভোরে কাঁকসার পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় একটি তিনতলা বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে থাকা স্কুটির শোরুমে আগুন লাগে। প্রথম তলায় ছিল একটি কিডস স্কুল ও দ্বিতীয় তলায় বসবাস করত একটি পরিবার।

স্থানীয়দের দাবি, ভোর পাঁচটা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়ে তাঁরা প্রথম আগুন ও ধোঁয়া দেখতে পান। খবর দেওয়া হয় দমকলকে। দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে শোরুমে থাকা একাধিক স্কুটি পুড়ে যায়।

ভোরের সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় স্কুল বন্ধ ছিল। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়দের দাবি। তবে কীভাবে আগুন লাগল ও মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here