জন্মাষ্টমীতে বর্ণাঢ্য প্রভাত ফেরি, রাধা-কৃষ্ণের সাজে নজর কাড়ল খুদে পড়ুয়ারা!

ইসলামপুর: জন্মাষ্টমী উপলক্ষে ইসলামপুরে আয়োজন করা হলো বর্ণাঢ্য প্রভাত ফেরির। শুক্রবার সকালে ইসলামপুর সরস্বতী শিশু মন্দির ও সরস্বতী বিদ্যামন্দিরের উদ্যোগে এই প্রভাত ফেরির আয়োজন করা হয়।

এদিন বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়ারা রাধা-কৃষ্ণের সাজে সেজে প্রভাত ফেরিতে অংশ নেয়। তাদের সঙ্গে পা মেলান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সহ অন্যান্য পড়ুয়ারাও।

রাধা-কৃষ্ণের সাজে খুদেদের উপস্থিতি প্রভাত ফেরিতে বাড়তি আকর্ষণ তৈরি করে।

নেতাজি পল্লীর সরস্বতী শিশু মন্দির থেকে শুরু হয় বর্ণাঢ্য এই প্রভাত ফেরি। বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিডিও অফিস, রামকৃষ্ণপল্লী, নিউ টাউন রোড হয়ে ফের বিদ্যালয়ে এসে শেষ হয় শোভাযাত্রাটি।

বিদ্যালয়ের এক শিক্ষিকা জানান, প্রতিবছরই জন্মাষ্টমী উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়। এ বছরও সেই ধারাবাহিকতা বজায় রেখে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে বিদ্যালয়ে দিনভর বিভিন্ন কর্মসূচিরও আয়োজন রয়েছে বলে জানান তিনি।

প্রভাত ফেরিকে ঘিরে সকাল থেকেই বিদ্যালয় চত্বরে ছিল উৎসবের আমেজ।

খুদে পড়ুয়াদের রাধা-কৃষ্ণের সাজ সাথে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে ওঠে জন্মাষ্টমীর অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here