বঙ্গজয়ের ইঙ্গিতেই স*তর্কতা! সরকারি নথি সুরক্ষায় রাজ্যজুড়ে কিউআরটি মোতায়েন!

কলকাতা: বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে রাজনৈতিক উত্তেজনার মাঝেই প্রশাসনিক স্তরে শুরু হয়েছে তৎপরতা।

সম্ভাব্য পালাবদলের ইঙ্গিত মিলতেই সরকারি নথিপত্র সুরক্ষায় সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন।

সোমবার দুপুরের পর রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে কুইক রেসপন্স টিম (QRT)।

নবান্ন, মহাকরণ (রাইটার্স বিল্ডিং), বিকাশ ভবন, জলসম্পদ ভবন ও খাদ্যভবনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রে এই টিম মোতায়েন করা হয়েছে।

মূল লক্ষ্য যাবতীয় সরকারি নথি সুরক্ষিত রাখা ও কোনওরকম অনিয়ম বা নথি লোপাটের সম্ভাবনা রুখে দেওয়া।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে সমস্ত সরকারি ফাইল খতিয়ে দেখা হবে।

সেই ঘোষণার প্রেক্ষিতেই প্রশাসনের এই পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

বর্তমানে নবান্নই রাজ্যের প্রধান প্রশাসনিক কেন্দ্র হলেও, বাম আমলে মহাকরণ বা রাইটার্স বিল্ডিং ছিল প্রশাসনের মূল কেন্দ্র।

রাজনৈতিক পালাবদল ঘটলে এই পুরনো ভবনগুলিকে নতুন করে গুরুত্ব দেওয়া হতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে।

এদিকে, নথি সুরক্ষার প্রশ্নে কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। নবান্নের চারপাশে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে।

সব মিলিয়ে ফল ঘোষণার আগেই রাজ্য প্রশাসনে টানটান উত্তেজনা ও কড়া নজরদারি জারি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here