কলকাতা: কর্মব্যস্ততার গণ্ডি পেরিয়ে ক্রিকেটের মাঠে একসঙ্গে পেশাজীবীরা। ‘এক দল, এক স্বপ্ন, এক চ্যাম্পিয়ন’ এই ভাবনাকে সামনে রেখে ‘খেল ক্রিকেট’-এর উদ্যোগে আয়োজিত হলো ইপিএল কর্পোরেট লিগ।
প্রতিযোগিতায় অংশ নেয় চারটি কর্পোরেট দল কেএমজিডব্লিউএ, ইপিএল কর্পোরেট টিম, টিম সিটিএমএ ও টিম আইপিএফ প্যান্থার্স।
শুধু ক্রিকেট প্রতিযোগিতা নয়, পেশাজীবীদের মধ্যে পারস্পরিক পরিচয়, বন্ধুত্ব এবং দলগত মানসিকতা আরও শক্তিশালী করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
মাঠে প্রতিযোগিতার পাশাপাশি সহকর্মীদের সঙ্গে কাজের বাইরের সময় ভাগ করে নেওয়ার সুযোগও তৈরি হয় এই উদ্যোগে।
আনন্দ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর প্রতিষ্ঠাতা আনন্দ গুপ্ত বলেন, কর্মক্ষেত্রের ব্যস্ততার বাইরে একসঙ্গে সময় কাটানো ও পারস্পরিক সুসম্পর্ক গড়ে তুলতে কর্পোরেট ক্রিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাঁর মতে, এই ধরনের আয়োজন পেশাগত সম্পর্কের পাশাপাশি দলগত ঐক্য ও বন্ধুত্বের পরিবেশও তৈরি করে।















































