রেললাইন মেরামত শেষ, ধীরে ধীরে স্বাভাবিক ট্রেন পরিষেবা!

আজ নির্ধারিত সময়েই ছাড়ল হাওড়া-NJP শতাব্দী, রবিবার চলবে বন্দে ভারতও

কলকাতা: যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শেষ। ফলে শনিবার, ৫ সেপ্টেম্বর বিকেল থেকেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রেল পরিষেবা। লাইনে ধসের জেরে গত দুদিন একাধিক আপ ও ডাউন ট্রেন বাতিল করতে হয়েছিল।

তবে শনিবার দুপুরের পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে রেল সূত্রে খবর।
ইতিমধ্যেই শনিবার বিকেলে হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী (NJP) শতাব্দী এক্সপ্রেস নির্ধারিত সময়সূচি মেনেই রওনা দিয়েছে। এর ফলে উত্তরবঙ্গমুখী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

রেল আধিকারিকদের আশ্বাস, রবিবার হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসও নির্ধারিত সময়েই চলবে। রেল পরিষেবা স্বাভাবিক হওয়ার খবরে সপ্তাহান্তে উত্তরবঙ্গগামী হাজার হাজার যাত্রী ও পর্যটকদের উদ্বেগ অনেকটাই কমেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here