সেবক রোডের নার্সিংহোমে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় আতঙ্ক রোগী ও পরিজনদের!

শিলিগুড়ি: শিলিগুড়ির সেবক রোডের একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যায় নার্সিংহোমের ল্যাবে প্রথমে আগুন লাগে বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ভরে যায় নার্সিংহোমের ভিতরের বিভিন্ন অংশ।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। পাশাপাশি ঘটনাস্থলে যায় ভক্তিনগর থানার পুলিশ। দমকলকর্মীদের তৎপরতায় আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

নার্সিংহোমে বিভিন্ন ধরনের রোগী ভর্তি থাকায় আগুন ও ধোঁয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন রোগী এবং তাঁদের পরিবারের সদস্যরা। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে নার্সিংহোমের ল্যাব থেকেই আগুনের সূত্রপাত বলে জানা গেলেও ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে দমকল বিভাগ ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আধিকারিকরা।

ঘটনার জেরে নার্সিংহোমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here