প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের সিঙ্গুরের বাগানবাড়িতে ইডির অভিযান!

হুগলি: হুগলির সিঙ্গুরে চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাগানবাড়িতে ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) অভিযান।

মঙ্গলবার সিঙ্গুরের ‘মোহর’ বাগানবাড়িতে ইডির আধিকারিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্থানীয় সূত্রের দাবি, প্রায় আট থেকে দশ বছর আগে সিঙ্গুরের ওই এলাকায় ফাঁকা জমি কিনে বাগানবাড়িটি তৈরি করেছিলেন ইন্দ্রনীল সেন।

পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে তাঁর গাড়ির কনভয় ও বাইরের লোকজনকে ওই বাগানবাড়িতে যাতায়াত করতে দেখা যেত বলেও দাবি স্থানীয়দের।

এদিন ইডির আধিকারিকরা বাগানবাড়িতে পৌঁছনোর পর শুরু হয় তল্লাশি।

তবে ঠিক কোন মামলার সূত্রে এই অভিযান, কী ধরনের নথি বা তথ্য খতিয়ে দেখা হচ্ছে কিংবা অভিযানে কী কী পাওয়া গিয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।

ইডির তরফেও এই মুহূর্তে অভিযান নিয়ে কোনও বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি।

ফলে ইডির এই তল্লাশির নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

অভিযান শেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে কোনও তথ্য প্রকাশ করা হয় কি না, এখন সেদিকেই নজর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here