ছট মহাপর্বে নিরাপত্তা জোরদারে তৎপর প্রশাসন! মা সন্তোষী ঘাট পরিদর্শনে পুলিশ ও দমকল আধিকারিকরা, খতিয়ে দেখা হল সুরক্ষা ব্যবস্থা!

শিলিগুড়ি: ছট মহাপর্বকে কেন্দ্র করে পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগাম তৎপর প্রশাসন।

উৎসব চলাকালীন যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে ঘাটগুলিতে নিরাপত্তা ও পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে।

এরই মধ্যে শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের মা সন্তোষী ছটপুজো ঘাট পরিদর্শন করলেন পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকরা।

পরিদর্শনকালে ঘাটের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও পুণ্যার্থীদের সুরক্ষার বিভিন্ন দিক খতিয়ে দেখেন তাঁরা।

ছটপুজোর দিনগুলিতে এই ঘাটে বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় ভিড় নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এদিন ছটপুজো কমিটির সদস্যদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। প্রশাসনের নির্ধারিত নিয়ম ও নির্দেশিকা মেনে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয় কমিটির সদস্যদের।

পাশাপাশি, কোনওরকম জরুরি পরিস্থিতি তৈরি হলে যাতে দ্রুত পদক্ষেপ করা যায়, সেই বিষয়েও সতর্ক করা হয়।

প্রশাসনের এই আগাম পরিদর্শনের মূল উদ্দেশ্য, ছট মহাপর্বের প্রতিটি পর্ব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা।

পুণ্যার্থীরা যাতে নিরাপদ পরিবেশে সূর্যদেবের আরাধনা করতে পারেন, তা নিশ্চিত করতেই নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here