আজ শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা ইউনিট ২ হাতিয়াডাঙ্গার পক্ষ থেকে দূর্গা পূজো উপলক্ষে দুস্থ মহিলাদেরকে শাড়ি ও মাস্ক বিতরণ করা হয়।
জানাগেছে, এদিন সকালে প্রায় ৬৫০ জন মহিলাকে তারা নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেন।এই উপহার সামগ্রী সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার সদস্যা সমন্বিতা বেরা, রুমকি কর, শিল্পী দাস, স্নিগ্ধা দাস, রাধা ব্যানার্জী, সিঞ্চিনি ব্রহ্ম তাদের হাতে তুলে দেন।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব সহ তাপশ বেরা।











































