চোলাই মদের বিরুদ্ধে কড়া অভিযান, বাগডোগরায় আবগারি দপ্তর ও পুলিশের যৌথ তৎপরতা!

শিলিগুড়ি: বেআইনি চোলাই মদের কারবার রুখতে যৌথ অভিযানে নামল আবগারি দপ্তর ও বাগডোগরা থানার পুলিশ।

রবিবার বাগডোগরা থানার অন্তর্গত গোসাইপুর, বিহার মোড়, ভুট্টাবাড়ি, তাইফু মোড়, হাসখোয়া রোয়া লাইন ও হাসখোয়া ফ্যাক্টরি লাইন-সহ একাধিক এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

এরপর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ, মদ তৈরির কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করে সেগুলি নষ্ট করে দেন আবগারি দপ্তর ও পুলিশের আধিকারিকরা।

আবগারি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বেআইনি মদ উৎপাদন ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে।

এই অভিযানে এলাকায় বেআইনি মদের কারবারের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বার্তাও স্পষ্ট হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here