নিরপেক্ষ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের সংবর্ধনা বিজেপি কিষান মোর্চার!

রাজগঞ্জ: নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার হিসেবে রাজগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিককে সংবর্ধনা জানাল ভারতীয় জনতা পার্টির কিষান মোর্চার রাজগঞ্জ মণ্ডল-১।

রবিবার রাজগঞ্জ প্রেস ক্লাবের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের উত্তরীয় ও স্মারক প্রদান করে সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে কিষান মোর্চার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি কমলেশ রায় ও সুজিত দাস, মণ্ডল সভাপতি স্বাগত রায় সহ অন্যান্য নেতা ও সদস্যরা।

এদিন রাজগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক তথা সাংবাদিক গিরিশ মজুমদার, সাংবাদিক রবি রায়, কল্যাণ চন্দ্র, চিন্ময় রায়, পার্থ প্রতিম দাস, মানিক রায় সহ সনজিৎ বর্মনকে বিশেষ সম্মান ও সংবর্ধনা জানানো হয়।

পাশাপাশি প্রেসক্লাবের অন্যান্য সদস্যদেরও সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাজের বিভিন্ন ঘটনা, সমস্যা ও জনস্বার্থের বিষয় নিরপেক্ষভাবে মানুষের সামনে তুলে ধরতে সাংবাদিকদের অবদান অনস্বীকার্য।

সেই কাজের সম্মান জানিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবর্ধনা পেয়ে সাংবাদিকরাও আয়োজকদের ধন্যবাদ জানান ও ভবিষ্যতেও নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here