৪৫টিরও বেশি মডেল নিয়ে কেনস্টারের নতুন এয়ার ফ্রায়ার রেঞ্জ, আধুনিক রান্নাঘরে স্বাস্থ্যকর ও স্মার্ট রান্নার সুবিধা
কলকাতা: আধুনিক ভারতীয় পরিবারের রান্নার প্রয়োজনের কথা মাথায় রেখে নতুন এয়ার ফ্রায়ার রেঞ্জ বাজারে আনল হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কেনস্টার। ৪৫টিরও বেশি SKU-সমৃদ্ধ এই নতুন পোর্টফোলিওতে রয়েছে কমপ্যাক্ট এয়ার ফ্রায়ার থেকে শুরু করে ডুয়াল-বাস্কেট, অল-গ্লাস ও বড় ধারণক্ষমতার এয়ার ফ্রায়ার ওভেন।
নতুন রেঞ্জে উন্নত ৩৬০-ডিগ্রি টার্বো এয়ার টেকনোলজি সহ ডুওকোর ইন্টেলি হিটিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
সংস্থার দাবি, এই প্রযুক্তির মাধ্যমে খাবার সমানভাবে রান্না হওয়ার পাশাপাশি আরও মুচমুচে ও সুষমভাবে ব্রাউন করা সম্ভব। খুব কম তেলে রান্নার সুবিধা থাকায় স্বাস্থ্যকর খাবার তৈরিতেও এটি সহায়ক হবে বলে জানিয়েছে সংস্থা।
কেনস্টারের নতুন পোর্টফোলিওতে রয়েছে স্টার শেফ এয়ার ফ্রায়ার কাম ওভেন, ডুও ফিস্ট ডাবল বাস্কেট, পিওর ভিউ অল গ্লাস, ডেইলি কুক এবং সেলিব্রেশন গিফটিং সিরিজ।
মডেলভেদে রিহিট, গ্রিল, টোস্ট, ক্রিস্পি ফ্রাই, তন্দুর, ডিহাইড্রেট ও বেকিংয়ের মতো একাধিক রান্নার মোড থাকছে।
ডেইলি কুক সিরিজে ৪.৫ লিটার থেকে ১২ লিটার পর্যন্ত বিভিন্ন ধারণক্ষমতার মডেল রয়েছে। অন্যদিকে পিওর ভিউ সিরিজে স্বচ্ছ রান্নার চেম্বার ও বোরোসিলিকেট গ্লাসের বাটি থাকায় রান্নার সময় খাবার দেখা যাবে। ডুও ফিস্ট ডাবল-বাস্কেট মডেলে একই সময়ে দুটি আলাদা পদ রান্নার সুবিধা রয়েছে।
বড় পরিবারের জন্য স্টার শেফ এয়ার ফ্রায়ার ওভেনে থাকছে বেশি রান্নার জায়গা সাথে বেকিং, গ্রিলিং ও এয়ার ফ্রাইংয়ের জন্য বিভিন্ন লেভেল ও আনুষঙ্গিক সরঞ্জাম।
বেশিরভাগ মডেলে ডিজিটাল টাচ কন্ট্রোল, স্মার্ট প্রিসেট মেনু, ভিউয়িং উইন্ডো, কুল-টাচ হ্যান্ডেল ও সহজে পরিষ্কারযোগ্য যন্ত্রাংশ রাখা হয়েছে।
নতুন রেঞ্জ প্রসঙ্গে কেনস্টারের সিইও সুনীল জৈন জানান, আধুনিক গ্রাহকরা এমন রান্নার সরঞ্জাম চাইছেন, যা একইসঙ্গে সুবিধাজনক, বহুমুখী ও স্বাস্থ্যকর রান্নার সুযোগ দেয়।
নতুন এয়ার ফ্রায়ার রেঞ্জের মাধ্যমে দৈনন্দিন রান্নায় এয়ার ফ্রাইংকে আরও ব্যবহারযোগ্য করে তোলাই সংস্থার লক্ষ্য বলে জানান তিনি।
আরো জানা যায়, তাদের নতুন এয়ার ফ্রায়ার রেঞ্জে ২ বছরের ওয়ারেন্টি রয়েছে ও পণ্যগুলি RoHS, ISI ও ISO সার্টিফিকেশন-সম্মত। আওরঙ্গাবাদের সংস্থার উৎপাদন কেন্দ্রে তৈরি এই পণ্যগুলি বিভিন্ন খুচরো দোকান, অ্যামাজন, ফ্লিপকার্ট, কুইক-কমার্স প্ল্যাটফর্ম ও আধুনিক ট্রেড আউটলেটে পাওয়া যাবে।
৩০ বছরেরও বেশি সময় ধরে গৃহস্থালি সরঞ্জামের বাজারে থাকা কেনস্টারের মিক্সার গ্রাইন্ডার, কুকটপ, ইস্ত্রি-সহ ছোট গৃহস্থালি সরঞ্জামের ১০০টিরও বেশি SKU রয়েছে।
নতুন এয়ার ফ্রায়ার রেঞ্জের মাধ্যমে এই বিভাগে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে সংস্থা।
Home শ্রেণী-বহির্ভূত ৪৫টিরও বেশি মডেল নিয়ে কেনস্টারের নতুন এয়ার ফ্রায়ার রেঞ্জ, আধুনিক রান্নাঘরে স্বাস্থ্যকর...















































