কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে আজ।
সকাল ১১টা থেকে লোকভবনে অনুষ্ঠিত হচ্ছে শপথগ্রহণ অনুষ্ঠান।
রাজ্যপাল আর.এন. রবি নবগঠিত মন্ত্রিসভার ৩৫ জন সদস্যকে শপথবাক্য পাঠ করান।
রাজ্যের নতুন প্রশাসনিক কাঠামো গঠনের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক আধিকারিক ও আমন্ত্রিত অতিথিরা।
ইতিমধ্যেই লোকভবন চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, শপথগ্রহণের আগে এমএলএ হস্টেল থেকে একে একে বেরিয়ে আসতে দেখা যায় সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যদের।
কারা কোন দপ্তরের দায়িত্ব পাবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণকে ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক আগ্রহের পারদ চড়েছে।
আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়েই পশ্চিমবঙ্গের প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।














































