অন্নপূর্ণা যোজনার শুভ সূচনা, মহিলাদের অ্যাকাউন্টে ₹৩,০০০ প্রদান শুরু!

ইসলামপুর: বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনার আওতায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হলো বুধবার।

ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার রাজ্যজুড়ে এই কর্মসূচি শুরু হয়।

মুখ্যমন্ত্রী ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে অর্থ প্রদানের প্রক্রিয়ার সূচনা করেন।

এদিন ইসলামপুর বিডিও অফিসেও ভার্চুয়াল অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের বিডিও পিনাকী দেবনাথ, অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও যোজনার উপভোক্তারা।

অনুষ্ঠানে উপভোক্তা মহিলাদের হাতে অন্নপূর্ণা যোজনার বিশেষ সার্টিফিকেটও তুলে দেওয়া হয়।

সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপভোক্তারা সন্তোষ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here