নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, উপস্থিত থাকতে পারেন খতব্রত চট্টোপাধ্যায়; থাকছেন না কুনাল ও ফিরহাদ?

কলকাতা: হাওড়া, কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগণা জেলার বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, সংশ্লিষ্ট জেলার উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক কাজকর্ম ও জনপরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রথমবার নির্বাচিত হয়ে আসা নবনির্বাচিত বিধায়ক খতব্রত চট্টোপাধ্যায় এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন।

তাঁর সম্ভাব্য উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে, সূত্র মারফত জানা গিয়েছে যে কলকাতার দুই তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ ও ফিরহাদ হাকিম এই বৈঠকে উপস্থিত থাকবেন না।

যদিও তাঁদের অনুপস্থিতির বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

নবান্নের এই বৈঠককে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।

বৈঠক শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নির্দেশিকা সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here