তীব্র তাপপ্রবাহে স্বস্তির বার্তা, শিলিগুড়ি কলেজে এবিভিপির শরবত বিতরণ কর্মসূচি!

শিলিগুড়ি: প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়াল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) শিলিগুড়ি কলেজ ইউনিট।

বুধবার সংগঠনের উদ্যোগে শিলিগুড়ি কলেজ চত্বরে পথচলতি সাধারণ মানুষ ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে শরবত বিতরণ করা হয়।

এদিন এবিভিপির কর্মী- সমর্থকেরা কলেজ চত্বর ও সংলগ্ন এলাকায় উপস্থিত থেকে বহু ছাত্রছাত্রী ও পথচারীর হাতে ঠান্ডা শরবত তুলে দেয়।

গরমের তীব্রতা থেকে কিছুটা স্বস্তি দিতে ও মানবিক উদ্যোগের বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয় বলে

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শরবত বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়।

এবিভিপি নেতৃত্বের দাবি, সমাজের বিভিন্ন প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ ও ভবিষ্যতেও এ ধরনের জনমুখী কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here