শিলিগুড়িতে অন্নপূর্ণা ভাণ্ডারের সূচনা, ১০০ উপভোক্তার হাতে সার্টিফিকেট; অ্যাকাউন্টে ঢুকল ৩ হাজার টাকা!

শিলিগুড়ি: রাজ্য সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে বুধবার শিলিগুড়ি সার্কিট হাউসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে রাজ্যজুড়ে প্রকল্পের সূচনা হওয়ার পাশাপাশি শিলিগুড়িতেও এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির এসডিও, জেলা শাসক, পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন, বিজেপির একাধিক কাউন্সিলর সহ সাধারণ মানুষ।

এদিন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় ১০০ জন উপভোক্তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

পাশাপাশি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৩ হাজার টাকা জমা পড়েছে বলে জানানো হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িতে এখনও পর্যন্ত যাঁরা আবেদনপত্র জমা দিয়েছেন, তাঁদের মধ্যে প্রায় ৯ হাজার মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন।

পর্যায়ক্রমে সকল যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে আর্থিক সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত উপভোক্তারা এই প্রকল্পের সূচনাকে স্বাগত জানান।

সংশ্লিষ্ট মহলের মতে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বহু পরিবার আর্থিকভাবে উপকৃত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here