বিএসএফের অনুষ্ঠানে যোগ দিতে রাজগঞ্জের জুম্মাগঞ্জে অমিত শাহ!

শিলিগুড়ি: বিএসএফের অনুষ্ঠানে যোগ দিতে শনিবার রাজগঞ্জ জুম্মাগঞ্জ এলাকায় বিএসএফের ব্যাটালিয়নের বর্ডার আউট পোস্টে (বিওপি) পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সেখানে তিনি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন বলে জানা যায়।

পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ও একাধিক উন্নয়নমূলক অনুষ্ঠানে যোগ দেন।

এদিন বিএসএফের অনুষ্ঠান শেষে তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় বৈঠক রয়েছে।

সেখানে কেন্দ্র ও রাজ্যের উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে।

বৈঠকে সীমান্ত নিরাপত্তা, উত্তরবঙ্গের আইন-শৃঙ্খলা ও আন্তঃরাজ্য সমন্বয়-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here