শিলিগুড়ি: ট্রেনে গাঁজা পাচারের পরিকল্পনা ছিল।কিন্তু পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত পাচারকারীর পরিকল্পনা ভেস্তে গেল।
এনজেপি স্টেশনের ৬নম্বর প্ল্যাটফর্মে ডাউন ১৫৬২৬ দেবঘর-আগরতলা এক্সপ্রেস পৌঁছতেই গোপন খবরের ভিত্তিতে B3 এসি কামরায় অভিযান চালায় শিলিগুড়ি জিআরপির এসওজি দল।
অভিযানের সময় কামরার ভিতর থেকে সন্দেহজনক একটি বস্তা উদ্ধার হয়। তল্লাশি চালাতেই বস্তার ভিতর থেকে বেরিয়ে আসে ২২টি প্যাকেটে রাখা প্রায় ২১কেজি গাঁজা।
বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।তবে পুলিশের অভিযান শুরু হওয়ার আগেই পাচারকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ফলে পাচারকারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গাঁজা কোথা থেকে আনা হয়েছিল ও কোথায় পাচারের উদ্দেশ্য ছিল,তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
পাশাপাশি উদ্ধার হওয়া গাঁজার সঙ্গে কারা জড়িত,পালিয়ে যাওয়া পাচারকারীর পরিচয় কী সেই বিষয়েও তদন্ত শুরু করেছে জিআরপি।















































