নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে পুলিশের বৈঠক, শিলিগুড়িতে ব্যবসায়ীদের সঙ্গে ডেপুটি পুলিশ কমিশনারের আলোচনা!

শিলিগুড়ি: বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও কাঁচা শাকসবজির দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করল পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মঙ্গলবার শিলিগুড়ি গেস্ট হাউসে শহরের খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) রানা মুখার্জি। পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, খুচরো ও পাইকারি ব্যবসায়ীরাও বৈঠকে অংশ নেন।

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শাকসবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যাতে না হয় ও সাধারণ মানুষ যাতে সঠিক দামে সামগ্রী কিনতে পারেন, সেই বিষয়েই ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয় বলে জানা গিয়েছে। বাজারে দামের উপর নজরদারি ও ব্যবসায়ীদের সহযোগিতার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।

এদিনের বৈঠকে টাউন স্টেশন ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট কার্তিক বয়াল-সহ একাধিক ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের স্বার্থে ব্যবসায়ীদের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here