নিজের হোটেল থেকেই iPhone 16 চুরি, বিপাকে কনটেন্ট ক্রিয়েটর!

শিলিগুড়ি: নিজের হোটেল থেকেই দামি মোবাইল ফোন চুরি যাওয়ার অভিযোগে বিপাকে পড়েছেন রাজগঞ্জের সাহুডাঙ্গি এলাকার কনটেন্ট ক্রিয়েটর রঞ্জিত রায়।

তাঁর অভিযোগ, গতকাল রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে হোটেলের ভিতর থেকেই তাঁর iPhone 16 চুরি হয়ে যায়।

রঞ্জিত রায় জানান, ওই মোবাইল ফোনটি ব্যবহার করেই তিনি নিয়মিত ভিডিও তৈরি করে নিজের ফেসবুক ও ইউটিউব পেজে প্রকাশ করতেন।

ফলে ফোনটি চুরি যাওয়ায় তাঁর কনটেন্ট তৈরির কাজ কার্যত বন্ধ হয়ে গিয়েছে।

ঘটনার পর সংবাদমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে মোবাইলটি খুঁজে পেতে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

কারও কাছে ফোনটি পৌঁছে থাকলে বা কেউ সেটি পেয়ে থাকলে দ্রুত তাঁর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন রঞ্জিত।

মোবাইলটি ফেরত পেলে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করার আশ্বাসও দিয়েছেন তিনি।

ইতিমধ্যেই ঘটনার বিষয়ে ভোরের আলো থানায় লিখিত অভিযোগ করেছেন রঞ্জিত রায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here