হায়দারপাড়া স্কুলে আচমকা বিধায়িকার পরিদর্শন, পড়ুয়াদের সঙ্গে বসে খেলেন মিড-ডে মিল!

শিলিগুড়ি: আচমকা হায়দারপাড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে হাজির ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি।

বুধবার স্কুলে গিয়ে পঠন-পাঠন, পরিকাঠামো ও বিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।

পাশাপাশি প্রধান শিক্ষকের সঙ্গে স্কুলের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেন বিধায়িকা।

পরিদর্শনের সময় পড়ুয়াদের জন্য রান্না করা মিড-ডে মিলের খাবারের মানও যাচাই করেন শিখা চ্যাটার্জি। শুধু খাবার পরীক্ষা করেই থেমে থাকেননি, পড়ুয়াদের সঙ্গে বসে ডিম-ভাতও খান তিনি।

স্কুলের কচিকাঁচাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে তাদের সঙ্গে কথাও বলেন বিধায়িকা।

পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শিখা চ্যাটার্জি জানান, বিদ্যালয়ের ভবনের বেহাল দশার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হবে।

দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বিধায়িকার দাবি, নতুন সরকারের বয়স এখনও মাত্র তিন মাস। ফলে একসঙ্গে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। তবে আগামী দিনে বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে আশাবাদী তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here